ভূমি পরিমাপের সম্পূর্ণ সূত্রভাণ্ডার

এই একটি মাত্র পেজ আয়ত্ত করতে পারলে আপনি নিজেই যেকোনো আঁকাবাঁকা জমি ফিতা দিয়ে মেপে তার ক্ষেত্রফল ও শতক বের করতে পারবেন। সবচেয়ে বেশি ব্যবহৃত নিয়মগুলো শুরুতে দেওয়া হলো।

১. পরিমাপের মৌলিক এককসমূহ

জমি মাপার সবচেয়ে প্রধান স্ট্যান্ডার্ড একক হলো বর্গফুট (Square Feet)। মাঠে ফিতা দিয়ে ফুটে মেপে প্রথমে বর্গফুট বের করতে হয়, এরপর তাকে শতক, কাঠা বা একরে রূপান্তর করতে হয়।

শতক বা ডেসিমেল

  • ১ শতক = ৪৩৫.৬ বর্গফুট
  • ১ শতক = ১০০০ বর্গলিংক
  • ১০০ শতক = ১ একর

কাঠা ও বিঘা

  • ১ কাঠা = ৭২০ বর্গফুট
  • ১ কাঠা = ১.৬৫ শতক
  • ১ বিঘা = ৩৩ শতক

চেইন ও লিঙ্ক

  • ১ চেইন = ৬৬ ফুট
  • ১ চেইন = ১০০ লিঙ্ক
  • ১ লিঙ্ক = ০.৬৬ ফুট

২. সতর্কতা: গড় পদ্ধতির মারাত্মক ভুল

আমাদের দেশে অনেক আমিন জমি মাপার সময় বিপরীত দুই বাহুর যোগ করে ২ দিয়ে ভাগ (গড়) করেন। জমি সামান্য বাঁকা হলেই এই পদ্ধতিতে জমির পরিমাণ বাস্তবের চেয়ে অনেক বেশি দেখায়। এই পদ্ধতি থেকে সাবধান!

ভুল পদ্ধতি (গড়)
a (উত্তর) b (পূর্ব) c (দক্ষিণ) d (পশ্চিম)

ভুল সূত্র (বাদ দিন):

((a+c)/2) × ((b+d)/2)

১০০% সঠিক পদ্ধতি
a b c d কর্ণ (Diagonal) T1 T2

সঠিক সূত্র (হিরণ):

ক্ষেত্রফল = ত্রিভুজ(T1) + ত্রিভুজ(T2)

৩. ভূমি পরিমাপের ব্রহ্মাস্ত্র: হিরণের সূত্র

জমি যেমনই আঁকাবাঁকা হোক না কেন, তাকে কোণাকুণি ফিতা টেনে ত্রিভুজে ভাগ করে হিরণের সূত্র (Heron's Formula) প্রয়োগ করলে ১০০% নির্ভুল ক্ষেত্রফল পাওয়া যায়। মাঠ পর্যায়ে ৯৯% জমি এই সূত্রেই মাপা হয়।

৩.১ বিষমবাহু ত্রিভুজ (হিরণের সূত্র)

a c b

ধাপ ১: অর্ধপরিসীমা (s) নির্ণয়:

s = (a + b + c) / 2

ধাপ ২: ক্ষেত্রফল (Area) নির্ণয়:

s(s-a)(s-b)(s-c)

৩.২ সমকোণী ত্রিভুজ (Right-Angled)

ভূমি (Base) উচ্চতা (Height)

একটি কোণ ঠিক ৯০ ডিগ্রি (L শেপ) হলে এই সহজ সূত্র ব্যবহার হয়:

Area = 0.5 × Base × Height

৪. ট্রাপিজিয়াম (প্লট ভাগ করার জাদুকরী সূত্র)

a (সমান্তরাল ১) b (সমান্তরাল ২) h (উচ্চতা)
প্রো-টিপ

যে জমির দুইটি বিপরীত আইল সমান্তরাল (একদম সোজা রেললাইনের মতো) কিন্তু বাকি দুটি আইল বাঁকা বা অসমান, তাকে ট্রাপিজিয়াম বলে। ভাইয়ে-ভাইয়ে বা ক্রেতা-বিক্রেতার মাঝে প্লট ভাগ করার সময় এই সূত্রটি সবচেয়ে বেশি কাজে লাগে

সূত্র: h = লম্ব দূরত্ব, a,b = সমান্তরাল বাহু Area = ০.৫ × (a + b) × h

৫. আয়তক্ষেত্র ও বর্গক্ষেত্র (সোজা জমির ক্ষেত্রে)

আয়তক্ষেত্র (Rectangle)

দৈর্ঘ্য (L) প্রস্থ (W)
Area = L × W

বর্গক্ষেত্র (Square)

a a
Area = a² (বাহু × বাহু)

৬. সামান্তরিক ও রম্বস

সামান্তরিক (Parallelogram)

ভূমি (b) উচ্চতা (h)
Area = b × h

রম্বস (Rhombus)

d1 d2
Area = 0.5 × d1 × d2

d1, d2 হলো দুটি কর্ণ

৭. বৃত্তাকার ও উপবৃত্তাকার জমি

বৃত্ত (Circle)

r
Area = π × r²

π = ৩.১৪১৬, r = ব্যাসার্ধ

উপবৃত্ত (Ellipse / ডিম্বাকার)

a (বড়) b (ছোট)
Area = π × a × b

a = বড় ব্যাসার্ধ, b = ছোট ব্যাসার্ধ

৮. মাঠে জমি মাপার প্র্যাকটিক্যাল গাইডলাইন

  • সঠিক স্কেল নির্ধারণ

    নকশা (ম্যাপ) থেকে জমি মাপার ক্ষেত্রে গান্টার্স স্কেল (গুনিয়া) ব্যবহার করে কাগজের লিংক থেকে ফুটের মাপ বের করে নিন। (১ লিংক = ০.৬৬ ফুট)।

  • ফিতা সোজা রাখা

    মাঠে ফিতা ধরার সময় আইল বরাবর একদম সোজা টান টান করে ধরবেন। ফিতা মাঝে ঝুলে থাকলে জমির মাপ বেশি চলে আসবে।

  • কর্ণ মাপা বাধ্যতামূলক (মাস্ট)

    আঁকাবাঁকা জমির ক্ষেত্রে শুধু ৪ পাশের আইলের মাপ নিলে চলবে না। অবশ্যই এক কোণা থেকে আরেক কোণার কর্ণ (Diagonal) মেপে নিতে হবে এবং হিরণের সূত্রে হিসাব করতে হবে।

  • নদীভাঙা বা বক্র রেখা (Offset Method)

    জমির একপাশ যদি নদীর মতো খুব আঁকাবাঁকা হয়, তবে একটি সোজা বেস-লাইন টানুন। নির্দিষ্ট দূরত্ব পর পর বেস-লাইন থেকে ওই আঁকাবাঁকা সীমানা পর্যন্ত লম্ব (Offset) মাপুন। এরপর সিম্পসনের রুল (Simpson's Rule) দিয়ে হিসাব করুন।

৯. কাজ সহজ করার জন্য প্রয়োজনীয় স্মার্ট টুলস

জমি পরিমাপের সূত্রগুলো জানা থাকা অত্যন্ত জরুরি, তবে মাঠে দাঁড়িয়ে খাতা-কলমে এই জটিল হিসাবগুলো করা যেমন সময়সাপেক্ষ, তেমনি সামান্য ভুল হলে পুরো জমির মাপ উল্টে যেতে পারে। আপনাদের কাজকে ১০০% নির্ভুল এবং দ্রুত করার জন্য আমাদের তৈরি করা এই স্মার্ট টুলগুলো ব্যবহার করতে পারেন। নিচে দেওয়া টুলগুলোতে ক্লিক করলেই আপনার চোখের সামনে নিমিষেই সমাধান চলে আসবে!

১. ভূমি ক্যালকুলেটর

যেকোনো আকৃতি এঁকে জমি পরিমাপ করুন।

২. জমির ভাগ-বন্টন (ত্রিভুজ)

মূল ত্রিভুজ জমির ভিতর নতুন প্লট তৈরী করুন।

৩. জমির ভাগ-বন্টন (চতুর্ভুজ)

মূল চতুর্ভুজ জমির ভিতর নতুন প্লট তৈরী করুন।

৪. ক্ষেত্রফল/অজানাবাহু নির্ণয়

বিভিন্ন আকৃতির জমির ক্ষেত্রফল বা অজানা বাহু নির্ধারণ করুন।

৫. জমির সকল সূত্র

জমি পরিমাপের সকল গাণিতিক ফর্মুলা এক জায়গায়।

৬. উত্তরাধিকার (মুসলিম)

ফারায়েজ অনুযায়ী মুসলিম সম্পত্তির বন্টন হিসাব।

৭. উত্তরাধিকার (হিন্দু)

দায়ভাগ আইন অনুযায়ী হিন্দু সম্পত্তির বন্টন হিসাব।

৮. হিস্যা ক্যালকুলেটর

খতিয়ানের মোট জমি থেকে নির্দিষ্ট হিস্যার জমি বের করুন।

৯. তফসিল বন্টন

যৌথ নামজারি বা খতিয়ানের তফসিল নিখুঁতভাবে বন্টন করুন।

১০. আনা-গন্ডা কনভার্টার

আনা-গণ্ডা-কড়া-ক্রান্তি থেকে দশমিকে রূপান্তর করুন।

১১. অনুপাত ক্যালকুলেটর

জমি বা যেকোনো কিছুর গাণিতিক আনুপাতিক হার বের করুন।

১২. অত্র খতিয়ানের অংশ

দাগের মোট জমির মধ্যে আপনার খতিয়ানের অংশ বের করুন।

১৩. ওয়ারিশ সনদ ফরমেট

ইউনিয়ন/পৌরসভা থেকে ওয়ারিশ সনদ তোলার স্ট্যান্ডার্ড ফরমেট।

সূত্র কপি করা হয়েছে!
Scroll to Top